নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ঘোষণা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৬, ৯ অক্টোবর ২০২৬

কলাগাছিয়া ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী ঘোষণা

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান ও ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে কলাগাছিয়া ইউনিয়নে ক্বারী মাওলানা নুরুল আমীনকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সহযোগী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই প্রার্থিতা ঘোষণা করা হয়। সম্মেলনে চেয়ারম্যান প্রার্থীর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীদের নাম ঘোষনা করা হয়।

মনোনীত মেম্বার প্রার্থীরা হলেন ১ নং ওয়ার্ড: মো. আবু সাঈদ ফরাজী, ৩ নং ওয়ার্ড: মো. রিপন সরদার ৫ নং ওয়ার্ড: মো. জামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড: মাওলানা শাহাদাত, ৭ নং ওয়ার্ড: মো. নজরুল ইসলাম আমিনী ৮ নং ওয়ার্ড: মাওলানা রফিকুল ইসলাম। 

এসময় কলাগাছিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি এডভোকেট শাহ আলম শাহীনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম।

তিনি বলেন বন্দর কলাগাছিয়া ইউনিয়নে একজন আলেমকে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা করা হয়েছে এটা অত্যান্ত ভাগ্যের বিষয়। আমরা সবাই দ্বীন বিজয়ে আন্দোলনকে বেগবান করতে মাওলানা নুরুল আমিন ভাইকে বিজয়ী করবোই ইনশাআল্লাহ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন