নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন : ভোট দিলেন এমপি আজাদ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:১৩, ২০ আগস্ট ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন : ভোট দিলেন এমপি আজাদ

‎দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

‎‎বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে দেশের সম্মানিত আইনপ্রণেতা ও জনপ্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

‎‎এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন—বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

‎‎ভোট গণনা শেষে ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

‎‎রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট প্রদানের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ভোট প্রদানও নির্বাচনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন