নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪০, ৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) এনসিপির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

দলের জেলা আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের নির্দেশক্রমে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে নিরব রায়হানকে এবং সেক্রেটারি করা হয়েছে মো. ইউসুফ হোসাইনকে।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন— মোস্তফা খন্দকার, তানজিমুল ইসলাম, তরিকুল ইসলাম রাকিব, লুবনা রহমান, আব্দুর রহমান গাফফারি, নাজমুস সাদাত রুমি, শাহাবুদ্দিন শান্ত, রনি খন্দকার, হাজী আতিক মোহাম্মদ তামিম, রাকিবুল হাসান রাহাত, রিনা আক্তার, মো. তাওহীদুল ইসলাম, ইমন আলী, মো. ইয়ানুর, অ্যাডভোকেট মো. সেলিম মিয়া, শাখাওয়াত হোসেন তারেক, ওমর ঢালী, জাহিদুল হক বাঁধন, নূরজামাল হাসান ও নাজমুল ইসলাম। 

দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, মিডিয়া ও প্রচারণা এবং মনিটরিংয়ের লক্ষ্যে এ কমিটি কাজ করবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন