শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৫, ২ মে ২০২৬ | আপডেট: ২২:০৬, ২ মে ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ২৪ নং ওয়ার্ডের সম্ভব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া প্রত্যাশী তরুণ ব্যবসায়ী মোঃ সজিব আহম্মেদ। তিনি ২৪ নং ওয়ার্ডবাসী সকল কে উদ্দেশ্য করে বলেন আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আমি ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে অংশ গ্রহন করে ইচ্ছা পোষণ করেছি। ২৪ ওয়ার্ডের সম্মানিত ভাই ও বোনেরা, আমি ক্ষমতার মানুষ নই, আমি আপনাদের ২৪ নং ওয়ার্ডেরই সন্তান।
এই ২৪নং ওয়ার্ডের চৌরাপাড়ার মাটিতেই আমার জন্ম ও বেড়ে ওঠা।এই ২৪ নং ওয়ার্ডের রাস্তায় হাঁটতে হাঁটতেই বড় হয়েছি, আপনাদের ভালোবাসাতেই আমার পরিচয় গড়ে উঠেছে।
আমি আপনাদেরই মো. সজিব আহম্মেদ। আমি দীর্ঘ দিন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের একজন কর্মী হিসেবে সক্রিয় ছিলাম। দীর্ঘ দিন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ভাইয়ের নেতৃত্বে রাজপথে ছিলাম। আমি আপনাদের সুখ-দুঃখ, সমস্যা-সংগ্রাম সবকিছুর সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত।
কারণ আমি বাইরে থেকে আসিনি, আমি আপনাদের মাঝে থেকেই উঠে আসা একজন মানুষ। আপনারা আমাকে যে ভালোবাসা, পরামর্শ ও সাহস দিয়েছেন তার জন্য আমি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ। এই আস্থাই আমার শক্তি,এই ভালোবাসাই আমার প্রেরণা।
আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। কোনো পদ-পদবীর লোভে নয়,একটি ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে।আমার স্বপ্ন ২৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও আদর্শ মডেল ওয়ার্ডে রূপান্তর করা।
আমি চাই আধুনিক ড্রেনেজ ও জলাবদ্ধতামুক্ত পরিবেশ,২৪ নং ওয়ার্ডে সব থেকে বেশি সমস্যা হচ্ছে পানির সমস্যা, আমি সমাধান করার চেষ্টা করবো। এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করবো।
মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্য কাজ করবো। সবার জন্য সমান সেবা ও সম্মান আমি রাজনীতি করতে আসিনি, আমি দায়িত্ব নিতে এসেছি। কথার চেয়ে কাজে বিশ্বাসী আমি।
ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন এবং আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা একসাথে বদলে দেবো আমাদের প্রিয় ২৪নং ওয়ার্ড।
বিগত দিন গুলোতে দেখেছেন কাউন্সিলরা কি সেবা দিয়েছেন এবং আপনারা আমরা কতটুকু সেবা পেয়েছি ২৪ নং ওয়ার্ডবাসী।তাই সময় এসেছে এখন পরিবর্তনের, তাই ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো। আমি আপনাদেরই সন্তান। আপনাদের দোয়া ও ভালোবাসার প্রত্যাশী মো. সজিব আহম্মেদ।