শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর ১৩ নং ওয়ার্ডস্থ মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে গণমিছিল শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তিনি।
এ সময় ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন আনোয়ার প্রধান এবং আগামী ১২ তারিখ সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালামকে ভোট দেওয়ার আহবান জানান।
প্রচারণা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ার প্রধান বলেন, দেশে ধানের শীষের গণজোয়ার উঠেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ নতুন স্বপ্নের দিকে এগিয়ে যাবে।
সেই স্বপ্ন বাস্তবায়নে দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করুন। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।
তিনি বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। তাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন।
তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করছেন। আমরা সকল ভোটারদেরকে অনুরোধ করবো আপনারা যোগ্য প্রার্থী এডভোকেট আবুল কালামকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পূরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে যোগ্য প্রার্থী এডভোকেট আবুল কালাম। আমরা এই আসনে বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেবো এবং আগামী দিনে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে অবদান রাখবো। নির্বাচনের আগ পর্যন্ত আমরা প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাব এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করবো। আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ধানের শীষের বিকল্প নেই।