নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

ধানের শীষের গণমিছিলে সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের শোডাউন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৯, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষের গণমিছিলে সজল-সাহেদের নেতৃত্বে মহানগর যুবদলের শোডাউন

‎নারায়ণগঞ্জ-৫ ( সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এড. আবুল কালামের নির্বাচনী গণমিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে মহানগর যুবদল বিশাল শোডাউন করে গণমিছিলে অংশগ্রহণ করেছে।

‎সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিশাল গমিছিল বের করা হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎এসময়ে গণমিছিল মহানগর যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয় “ তারেক রহমানের সালাম নিন, আবুল কালামের সালাম নিন, ধানের শীষে ভোট দিন, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন,” শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে পুরো গণমিছিল।

‎‎নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগর, পারভেজ খান, আরমান হোসেন, কামরুল ইসলাম রনি, কামরুল হাসান মাসুদ, আলী ইমরান শামীম, তরিকুল ইসলাম, সাইফুল ইসলাম আপন, শাহীন শরীফ, মাগফুর ইসলাম পাপন, জুনায়েদ আলম ঝলক, ফয়সাল আহমেদ, সাইদুর হাসান রিপন, আরিফ খান, কায়সার আহমেদ, এড. শাহিন খান, কাজী নাইসুল ইসলাম সাদ্দাম, আলী হোসেন সৌরভ, বাদশা মিয়া, মাসুদ রানা, মাকসুদুর রহমান শাকিল, রিয়াজুল আলম ইমন, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, আঃ কাদির, জাহিদুল হাসান শুভসহ নারায়ণগঞ্জ সদর, বন্দর থানা ও উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন