শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২০:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জ- ৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এড. আবুল কালামের নির্বাচনী গণমিছিলে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশাল শোডাউন করে গণমিছিলে অংশগ্রহণ করেছে।
সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিশাল গমিছিল বের করা হয়। গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ মুজিবুর রহমানের নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কোষাধ্যক্ষ মুনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক কবির হোসেন, আলিনুর শরীফ শামীম, শাহাবুদ্দিন রুবেল, বাদল, কাওসার মেডিহোপ, সরোয়ার মেডিপ্লাস, রবিন, তোফাজ্জল, সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।