নারায়ণগঞ্জ  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

ধানের শীষের নির্বাচনী গণমিছিলে ১১ নং ওয়ার্ড বিএনপি’র শোডাউন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ধানের শীষের নির্বাচনী গণমিছিলে ১১ নং ওয়ার্ড বিএনপি’র শোডাউন

নারায়ণগঞ্জ- ৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এড. আবুল কালামের নির্বাচনী গণমিছিলে ‎মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে বিশাল শোডাউন করে গণমিছিলে অংশগ্রহণ করেছে।

‎সোমবার ( ৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শহরের খানপুর হাসপাতাল রোড থেকে বিশাল গমিছিল বের করা হয়।  গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

‎মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল নিয়ে ব্যানার ফেস্টুন স- সজ্জিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে গণমিছিল।

‎এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন