নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শনিবার বিদ্যানিকেতন ট্রাস্টের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প

পজেটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

শনিবার বিদ্যানিকেতন ট্রাস্টের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

বিদ্যানিকেতন ট্রাস্টের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটি-এর সহযোগিতায়  শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে এ ক্যাম্প শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে।

এছাড়া চক্ষু পরীক্ষায় যেসব রোগীর চোখে ছানি শনাক্ত হবে, তাদের সম্পূর্ণ বিনামূল্যে চোখের ছানি অপারেশন করে লেন্স স্থাপন করে দেওয়া হবে।

আয়োজক কমিটির একজন প্রতিনিধি জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আগ্রহী ব্যক্তিদের সরাসরি নির্ধারিত সময়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।

এই বিষয়ে যেকোনো জরুরি তথ্য জানার জন্য
এ মোবাইলে ০১৬৩২-৩৬৫৯০৯ করতে পারেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন