নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও হলেন ডাঃ বিপুল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:০৫, ৯ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আরএমও হলেন ডাঃ বিপুল

নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে পদোন্নতি ও দায়িত্ব লাভ করেছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ নাজমুল হোসাইন বিপুল।

অত্যন্ত দক্ষ ও সেবামূলক মনোভাবের অধিকারী এই চিকিৎসককে গুরুত্বপূর্ণ এই পদে দায়িত্ব দেওয়ায় হাসপাতালটির চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

এদিকে ডাঃ নাজমুল হোসাইন বিপুল আরএমও হিসেবে দায়িত্ব গ্রহণ করায় নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন।

স্থানীয় নাগরিকরা জানান, ডাঃ বিপুল সব সময়ই রোগীদের সেবায় নিয়োজিত থাকেন। তাঁর এই নতুন দায়িত্বে আগামীর দিনগুলোতে হাসপাতালের প্রশাসনিক ও সাধারণ চিকিৎসা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।

আরএমও হিসেবে পদোন্নতি পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাঃ নাজমুল হোসাইন বিপুল বলেন, প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল এই অঞ্চলের মানুষের অন্যতম প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র।

আমি আমার সর্বোচ্চ যোগ্যতা, সততা ও নিষ্ঠা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করে যাব।"তিনি আরও বলেন, "হাসপাতালের সকল চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে একটি রোগী-বান্ধব পরিবেশ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

নারায়ণগঞ্জবাসী আমার ওপর যে আস্থা রেখেছেন, কাজের মাধ্যমে আমি তার মূল্যায়ন করতে চেষ্টা করব। হাসপাতালের সার্বিক শৃঙ্খলা ও সেবার মান ধরে রাখতে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।

নবনির্বাচিত আরএমও ডাঃ নাজমুল হোসাইন বিপুলকে শুভকামনা জানিয়ে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ ও বিভিন্ন মহল থেকে মিষ্টি বিতরণ এবং ফুলেল শুভেচ্ছা জানানো অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন