নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই সদস্যকে বহিষ্কার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:০৮, ২৪ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ট্রাক শ্রমিক ইউনিয়নের দুই সদস্যকে বহিষ্কার

বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখা (রেজি: নং বি-১৬৬৫) থেকে দুই সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত দুই সদস্য হলেন—মো. সিরাজুল ইসলাম, শাখা কার্ড নম্বর ৩১, কেন্দ্রীয় কার্ড নম্বর ৩১৬৪। অপরজন হলো- মো. রাজিব হোসেন শাখা কার্ড নম্বর ১২২৬, কেন্দ্রীয় কার্ড নম্বর ৬৪৭৪৪।

সংগঠনের গঠনতন্ত্র অমান্য, শৃঙ্খলাভঙ্গ এবং সদস্যদের বিপদকালীন সময়ে বিপরীতমুখী অবস্থান নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

শনিবার (২৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন আন্তঃজিলা সাইলো শাখার সভাপতি জাহাঙ্গীর আলম রিপন জানান, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান মিনিট্রাক শ্রমিক ইউনিয়ন সাইলো শাখার কার্যকরী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা সংগঠনের নামে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন