নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, রোগীদের ওষুধ ও চশমা বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৫, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৬, ২৯ অক্টোবর ২০২৬

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সিদ্ধিরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প, রোগীদের ওষুধ ও চশমা বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 
‎সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুর সার্বিক ব্যবস্থাপনায় এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
‎
‎বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি এনায়েতনগরে শেখ মোহাম্মদ অপুর নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।
‎
‎সকালে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। 
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডিএইচ বাবুল, থানা বিএনপির সিনিয়র সহসভাপতি এ কে এম শামসুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর জাসাসের সিনিয়র সহসভাপতি মিয়া মোহাম্মদ আব্দুল্লাহ মজিব, নারায়ণগঞ্জ জেলা সাইবার দলের সভাপতি ও যুবদল নেতা মো. শরিফুর রহমান এবং সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মমতাজুল ইসলাম।
‎
‎এ ছাড়া উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড জাসাসের সভাপতি রিপন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সহসভাপতি মো. নুরুল ইসলাম নুরু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ কাজী গোলাম, জেলা মৎস্যজীবী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুবদল নেতা দেলোয়ার হোসেন, কাদির ও যুবদল নেতা আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
‎
‎কর্মসূচিতে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, মাসুদ খান, মোহাম্মদ সানাউল্লাহ, সাব্বির আহমেদ, হৃদয়, হিরা, জুয়েল, সাব্বির, মো. ফারুক দেওয়ান, শিশির আহমেদ, বাবু, জামাল হোসেন, শাওন, আমির, ফয়সাল বাবু, মো. সিদ্দিক, মো. ইয়াসিন, কাউসার হামিদ, কাজল ও আওলাদ হোসেন। এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মো. তাইজুল ইসলাম তাজুল, ৮ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউসার আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় থাকা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু বলেন, এ ধরনের জনসেবামূলক উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের চিকিৎসাসেবা প্রাপ্তিতে সহযোগিতা করাই তাঁদের লক্ষ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
‎
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন