নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

বন্দরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৫, ২৯ অক্টোবর ২০২৬

বন্দরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১ কেঁজি ৬০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বিকেলে বন্দর থানার সোনাকান্দা ও মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাকান্দা সোনা বিবি রোড এলাকার মৃত ফজলুর রহমান মিন্টু মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান সম্রাট (৪৫) ও একই থানার মদনপুর ইউনিয়নের লাউসার এলাকার মৃত ফিরোজ কাজীর ছেলে দেলোয়ার হোসেন (৬০)। 

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের পৃথক মাদক মামলায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর)  দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনসহ সঙ্গীয়   ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১ কেঁজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মুস্তাফিজুর রহমান সম্রাটকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। 

এ ছাড়াও ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক মিকাইল হোসেনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডস্থ আবুল কালামের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে গাঁজা বিক্রি করার সময় ১০০ গ্রাম গাঁজাসহ দেলোয়ার হোসেন (৬০) নামে আরো এক মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন