নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

মুসলিমনগর কেএম হাই স্কুলের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪০, ২৯ অক্টোবর ২০২৬

মুসলিমনগর কেএম হাই স্কুলের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ

আনন্দ উৎসব মুখর পরিবেশে ফতুল্লার মুসলিমনগর কে,এম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক কমিটির) দায়িত্ব গ্রহণ সহ ফুলের শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে স্কুল প্রাঙ্গনে স্কুল পরিচালনা কমিটি থেকে দায়িত্ব গ্রহণ করা হয়। 

এদিকে এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করাকালে স্কুলের শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার সহ কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা যায় তা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়।

বিশেষ করে স্কুলের বাহিরে রাস্তাঘাটে ছাত্রীদের কেউ যদি উত্ত্যক্ত করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে শক্ত ভাবে প্রতিহত করার ঘোষণা দেয়া হয়। 

আর স্কুলের তিন সদস্য বিশিষ্ট এডহক কমিটির সভাপতি মাসুদ রানা, অভিভাবক প্রতিনিধি কেএম ফারুক এবং শিক্ষক প্রতিনিধি ভিকারুননেসা।

তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে মিলাদ ও দোয়ার অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক মন্ডলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাবেক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন