শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৪১, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৪১, ২৯ অক্টোবর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতাধীন সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডে দুটি সাবমারসিবল পাম্প উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ এনায়েতনগর ও তাতখানা এলাকায় স্থাপন করা দুটি সাবমারসিবল পাম্পে দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পাম্প দুটি সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের পানি সরবরাহ ও দৈনন্দিন পানির চাহিদা পূরণে পাম্প দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, যুবদল নেতা মো. নুরুজ্জামানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।