নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

বন্দরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহতের ঘটনায় মামলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৮, ২৯ অক্টোবর ২০২৬

বন্দরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহতের ঘটনায় মামলা

বন্দরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র  নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই আসেদুল ইসলাম বাদী হয়ে পলাতক পিকআপ চালক হানিফ ও সোমা পরিবহনের পলাতক বাস চালককে আসামী করে বুধবার (২৮ অক্টোবর)  রাতে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করে।

এর আগে গত বুধবার (২৮ অক্টোবর)  ভোর পৌনে ৫টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ডের সামনে চট্রগ্রাম লেনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলো গাইবান্ধা জেলার সদর থানার উত্তর ঘাগোয়া কাটিহারা রুপার বাজার এলাকার সেরাজুল মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও তার ছেলে বিপুল (৪)।  আহতরা হলো নিহতের স্ত্রী মুক্তা বেগম (৩০) মেয়ে সুমাইয়া (৯)সহঅজ্ঞাতনামা ২/৩ জন।স্থানীয়রা আহতদের আশংকা জনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে প্রেরণ করেছে। 

দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা  পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে  দুর্ঘটনা কবলিত বাস ঢাকা মেট্রো ব ১৫-৪২১১ ও ঢাকা মেট্রো ণ ১১-৪৭২৮ নাম্বারের একটি  ট্রাক জব্দ করে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক  বাস চালক ও ট্রাক চালককে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন