নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

মহানগর জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাইসুল, সদস্য সচিব শান্ত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৫৭, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৫৮, ২৯ অক্টোবর ২০২৬

মহানগর জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির আহ্বায়ক রাইসুল, সদস্য সচিব শান্ত

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটি এ কমিটির অনুমোদন দেয়। 

অনুমোদিত কমিটিতে রাইসুল ইসলামকে আহ্বায়ক, মাহবুব উর রহমান শান্তকে সদস্য সচিব এবং আদনান তাহসানকে মুখ্য সংগঠক করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম আল হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাবিব উল্লাহ হাবিব ও রিফাত হাসান অন্তু, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আবু তালহা আব্দুল্লাহ এবং সিনিয়র সংগঠক ফাহিম মুনতাসীর শুভ।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে আংশিক আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর এলাকায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের কার্যক্রম সম্প্রসারিত হবে।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন