শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩৯, ২২ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ সামনে রেখে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই বারের নির্বাচিত সাবেক পরিচালক মো. তাইজউদ্দিন আহম্মেদ।
গত বুধবার (১৯ নভেম্বর) তিনি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন। শনিবার (২২ নভেম্বর)মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী আগামী ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে। ২৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও ২৭-২৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের সময়।
চূড়ান্ত প্রার্থী তালিকা ২৯ নভেম্বর প্রকাশিত হবে। নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও ৮ জন পরিচালকসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।