নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৫, ২৪ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ ক্লাবে ১৭ প্রার্থীর মনোনয়ন দাখিল

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও অভিজাত সামাজিক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচনকে ঘিরে ক্লাবের নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।

মঙ্গলবার ২৪ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাবের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের নিকট প্রার্থীরা মনোনয়ন জমা প্রদান করেন। তবে এবারের নির্বাচনে ব্যতিক্রম হচ্ছে সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কররা মনোনয়ন দাখিল করেছে। 

তথ্যমতে, নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনের সভাপতি পদে বাংলাদেশ স্টীল রি রোলিং মিলস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, মারুফ আহমেদ এবং এম এ বাতেন।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে মো. মাহবুবুর রহমান মারুফ একক ভাবে মনোনয়ন জমা প্রদান করেছেন। এতে করে সিনিয়র সহ সভাপতি পদে অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হবেন।

সহ সভাপতি পদে ২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, সাদেকুস সামাদ রিপন, তাইজুদ্দিন আহমেদ। এছাড়া পরিচালক পদে ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।

তারা হলেন, সেলিম রেজা সিরাজী, রেজওয়ানুর রহমান বাধঁন,উজ্জ্বল হোসেন, শহিদুজ্জামান শরীফ,মো. আলী সোহেল, মো.আকতার হোসেন, সাইদুল হক লিপন, দিলারা মাসুদ ময়না, নায়ার সুলতানা, শেখ গোলাম মোরশেদ গালিব। 

নারায়ণগঞ্জ ক্লাবের নির্বাচনে সভাপতি প্রার্থী ও বাংলাদেশ স্টীল রি রোলিং মিলস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ জুয়েল বলেন, আমি ভোটারদের থেকে ব্যাপক সারা পাচ্ছি। সেই সাথে জয়ের বেপারে শতভাগ আশাবাদি।

তাছাড়া নারায়ণগঞ্জ ক্লাবের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমি সর্বাত্বক ভাবে কাজ করবো। বাংলাদেশের মাঝেঁ প্রথম শ্রেনীর ক্লাব হিসেবে গড়ে তুলবো।

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন