নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ইরানে ইসরায়েলি হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৩, ৬ মার্চ ২০২৬

ইরানে ইসরায়েলি হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ

ইরানে ইসরায়েলি হামলা এবং সর্বচ্চো নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ মার্চ) বিকাল ৪টায় ফতুল্লার কাঠেরপুল এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

​বিক্ষোভ মিছিলটি ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি লিংকরোড হয়ে শিবু মার্কেট এলাকা ঘুরে সস্তাপুর ও জেলা পরিষদ হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে কয়েকশ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​বিক্ষোভ চলাকালীন অংশগ্রহণকারীদের স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। মিছিলে অংশগ্রহণকারীরা “নারায়ে তাকবির - আল্লাহু আকবর”, “ইরানে হামলা কেন- ইসরায়েল জবাব দে” ইরানে হামলা কেন জাতিসংঘ জবাব দে এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।

​এসময় কাঠেরপুল এলাকার বিশিষ্ট সমাজসেবক মো: টিটু-র সার্বিক আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন, ​মো: আবু রায়হান,​মো: আলী হোসেন,​মো: মাসুম,​মো: জুয়েল,​মো: রাজু,মো: হৃদয় সহ এলাকার সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সমাবেশে বক্তারা বলেন, ইরানে এই নগ্ন হামলা এবং বিশ্বনেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা মুসলিম উম্মাহর ওপর বড় আঘাত। অবিলম্বে এই হামলা বন্ধ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন