শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৯, ৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সোমবার (৭ এপ্রিল) বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি হাই স্কুল এন্ড কলেজ খেলার মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং বিভিন্ন এলাকার ঘুরে দেখেন তিনি।
এর আগে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডে অবস্থিত নাসিক কার্যালয়ে গণশুনানির আয়োজন করা হয়। এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন।
এসময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের এলাকার নানাবিধ সমস্যা তুলে ধরেন। সাখাওয়াত হোসেন খান মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
মশক নিধন কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী নুরুন নাহার, জাকির হোসেন, ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানসহ আরো অনেকে।