শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:৩৫, ১৮ এপ্রিল ২০২৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বন্দর উপজেলাধীন বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আব্দুল হাকিম। জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে তিনি স্থানীয়দের আস্থা অর্জন করে জনপ্রিয়তা লাভ করেছেন।
দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নানামুখী সহায়তা দিয়ে আসছেন হাকিম। ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থদের সহযোগিতা, সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ এবং এলাকাবাসীর বিভিন্ন সমস্যায় দ্রুত সাড়া দেওয়ার কারণে তিনি একজন মানবিক ও প্রতিশ্রুতিশীল প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয়দের মতে, “আমাদের যেকোনো বিপদ-আপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। দিন-রাত যখনই দরকার হয়, তাকে পাশে পাওয়া যায়। তাই আমরা চাই, উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে আব্দুল হাকিম মেম্বার নির্বাচিত হোক।”
এ বিষয়ে আব্দুল হাকিম বলেন, “জনগণ আমাকে সেবা করার সুযোগ দিলে আমি ১নং ওয়ার্ডকে একটি আধুনিক ও রোল মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। আমার লক্ষ্য শুধু উন্নয়ন নয়, মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকা।”
তিনি আরও বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবো। আমার সামর্থ্যের মধ্যে থেকে সর্বোচ্চ দিয়ে মানুষের পাশে থাকতে চাই।”
এছাড়া তিনি ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও ভোটই তাকে সামনে এগিয়ে যেতে শক্তি জোগাবে।