শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:১৯, ৩ মে ২০২৬ | আপডেট: ১৯:৫৩, ৩ মে ২০২৬
ফতুল্লায় র্যাব-১১ এর অভিযানে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই াসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩ মে) বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।
এরআগে ভোর রাত ৩টার দিকে ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহাগ মিয়া শরীয়তপুর জেলার জাজিরা থানার বাসিন্দা এবং হীরা বেপারী বরিশালের গৌরনদী থানার বাসিন্দা।
র্যাব জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় নারায়ণগঞ্জের বিজ্ঞ স্পেশাল জজ আদালত সোহাগ মিয়া (২৯) ও হীরা বেপারী (২৭)-কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে তারা পলাতক ছিল। পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল ফতুল্লা থানার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাদের গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জ র্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।