শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৪, ১৯ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জের জোল্টা ক্লাব অব ঢাকা থ্রি, এবং সারভাইভার্স পাথ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘নির্ভয় নারী’ নয় মাসব্যাপী প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কিশোরীদের যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষা, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৩-আসনের এমপি আজহারুল ইসলাম মান্নান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা যারা জাতীয়তাবাদী দল করি, সংসদ সদস্য আছি, আমরা মেয়েদেরকে শ্রদ্ধা করি ও ভালোবাসি। আপনাদের যেনো কোন ক্ষতি না হয় আমরা সেদিকে দৃষ্টি রেখেছি। এখানে আমরা আছি ও প্রশাসন আছে, যে কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব।
জোন্টা ক্লাব অব ঢাকা থ্রি’র সভাপতি নাসরীন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক গভর্নর ও সার্ভিস চেয়ার ফাহমিদা করিম, সহসভাপতি সানজিদা হক, রেকর্ডিং সেক্রেটারি রুবাবা তারিক, করেসপন্ডেন্ট ফাইকা রহমান, কো-ট্রেজারার মেহজাবিন হাশিম, চেয়ার আ্যাটেনডেন্স জান্নাতুল ফেরদৌস রুনা, পরিচালক জাকিয়া আলী ভূইয়া, ডা. রুবিনা হুসাইন, রেহানা আশরাফ, সাবরিনা সিদ্দিক ও সদস্য মমতাজ চৌধুরী প্রমূখ।
এই প্রকল্পের আওতায় ২০০ জন শিক্ষার্থীকে নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করা হবে। তাদের শেখানো হবে কীভাবে হয়রানি বা অন্যায়ের পরিস্থিতি মোকাবিলা করতে হবে, কোথায় সহযোগিতা চাইতে হবে এবং কীভাবে নিজেদের ও অন্যদের নিরাপত্তার বিষয়ে সচেতন হতে হবে।