শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২০, ২৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:১৬, ২৬ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জে নাসিক ৫ নং ওয়ার্ডে অপরাধ দমনে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়ার্ডের ঝোপঝাড় ও বন-জঙ্গল পরিষ্কারের মাধ্যমে মাদক এবং ছিনতাই রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই জনহিতকর উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সকালে হাঁটতে বের হওয়া নারী-পুরুষেরা।
এলাকাবাসীর মতে, সমাজে যারা এভাবে দাঁড়িয়ে ইতিবাচক ও উন্নয়নমূলক কাজ করেন, তাদের হাতেই সমাজের নেতৃত্ব ও দায়িত্ব তুলে দেওয়া উচিত। উদ্যোগটি সফলভাবে বাস্তবায়নে স্বয়ং উপস্থিত থেকে কাজ তদারকি করেন ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর মোঃ হামিদুল ইসলাম জয়।
তিনি বলেন, ঝোপঝাড় ও পরিত্যক্ত বন-জঙ্গলে সাধারণত মাদকসেবী ও ছিনতাইকারীরা আশ্রয় নেয় এবং অপরাধের পরিকল্পনা করে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতেই আমাদের এই পরিচ্ছন্নতা উদ্যোগ।
এ সময় কমিউনিটি পুলিশিংয়ের ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেহান উদ্দিন মামুন বলেন, এলাকাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে আমরা সামাজিক ও প্রশাসনিকভাবে একযোগে কাজ করে যাচ্ছি। এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
এলাকার পরিবেশ সুন্দর রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে এই উদ্যোগে স্থানীয় তরুণ ও সাধারণ জনগণ সার্বিক সহযোগিতা প্রকাশ করেছেন।