শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৫, ৭ নভেম্বর ২০২৬
বন্দর নাগরিক কমিটির (বনাক) প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা প্রয়াত আবু সাঈদ চুন্নু মাস্টার স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বন্দরের বাগবাড়ি এলাকার লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বন্দর নাগরিক কমিটি (বনাক) এ অনুষ্ঠানের আয়োজন করে। বন্দর নাগরিক কমিটির সভাপতি ডা. আবদুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আশরাফ ফেরদৌস কালুন, শহীদুল্লাহ মাষ্টার, বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, অ্যাডভোকেট জাকিরউদ্দিন সেলিম,কবি ইয়াদী মাহমুদ, মো. আল আমিন হোসেন, অ্যাডভোকেট আফরোজা খানম নিমনী, সেলিনা মাহমুদ মাসুমা , সাহেদ মাহমুদ ,জবরুল ইসলাম, সাংবাদিক নাসের খান, এমএমএইচ রুজবেল, ইদুন আলী, মো. তৌহিদ, মো. দেলোয়ার হোসেন, মো. মিথুন চৌধুরী, মো. রফিক, সালাউদ্দিন প্রমুখ।
বক্তারা আবু সাঈদ চুন্নু মাস্টারের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। শেষে মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
আবু সাইদ চুন্নু মাস্টার দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৫ অক্টোবর ২০২৬ তারিখ সোমবার দিবাগত রাত আড়াইটায় বন্দরের বাগবাড়ির নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০০৭ সালে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় সমাজের এলিট শ্রেণি ও সচেতন নাগরিকদের নিয়ে আবু সাঈদ চুন্নু মাস্টার তার নিজ বাসভবন বাগবাড়িতে বন্দর নাগরিক কমিটির (বনাক) আনুষ্ঠানিক ভাবে ঘোষণা দেন, প্রথমে তিনি সভাপতি নির্বাচিত হন এবং বন্দর উপজেলার শিক্ষা, গ্যাস, বিদ্যুৎ ও পানি সহ সকল সামাজিক সমস্যা ও বৈষম্য নিয়ে নিরলস কাজ করেন।
পরবর্তীতে ডা. আব্দুস সাত্তার সভাপতি ও কবির সোহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।