নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১৬, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩১, ১১ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড

রায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক পাঁচটি মামলায় পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ-বিন-শফিক।

মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক মামলায় বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এ সাজা দেওয়া হয়। পরে সাজাপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
‎
‎কারাদণ্ডের পরোয়ানা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মো. মানিক (৩৭) নামে এক ব্যক্তিকে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই ধারায় মো. শাকিল (২১) ও মো. রাসেল (৪০) নামে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একই আইনের ৩৬(৫) ধারায় মো. আমির হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎অন্যদিকে, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মো. মেহেদী হাসান (৩০) নামে অপর এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
‎
‎পৃথক পাঁচটি মামলায় দণ্ডিত ব্যক্তিদের কারাভোগ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা কারাগারের তত্ত্বাবধায়কের কাছে কারাদণ্ড কার্যকরের পরোয়ানা পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন