নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধ, ইউএনওর বিরুদ্ধে এক পক্ষের অভিযোগ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৪৩, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৪, ২৩ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে রাস্তা নিয়ে দুই পক্ষের বিরোধ, ইউএনওর বিরুদ্ধে এক পক্ষের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যক্তিমালিকানাধীন জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ চরমে উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমানের বিরুদ্ধে বিচারাধীন জমি নিয়ে হস্তক্ষেপ, রাস্তার জন্য জমি ছেড়ে দিতে চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন ও ভ্রাম্যমাণ আদালতের কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক পক্ষ। তবে অভিযোগগুলো মিথ্যা দাবি করে পাল্টা অভিযোগ করেছে অপর পক্ষ।

উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গাংকুলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান মিনু ও তাঁর পরিবারের দাবি, জমিটির মালিক তাঁর স্ত্রী রেহানা পারভীন।

জমির মালিকানা ও চলাচলের রাস্তা নিয়ে আড়াইহাজার সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানি মামলা (নং-১৯৫/২০২৬) বিচারাধীন রয়েছে। তাঁদের অভিযোগ, জমির কাগজপত্র দেখানোর পরও রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে চাপ দেওয়া হয়। এমনকি পরিবারকে হুমকি ও হয়রানি করা হয়েছে। আমার বাড়ি চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে।

রাস্তা  দেওয়ার জন্য উপজেলা থেকে, নোটিশ দেওয়া হয়েছে দুই পক্ষকে।

রাস্তা ২ ফুট জমি দেওয়ার জন্য জোরপূর্বক চাপ দেওয়া হচ্ছে এক পক্ষে। নোটিশ উল্লেখ্য হাজী রশিদ গং এর থেকে রাস্তার   জন্য জমি নেওয়া হচ্ছেনা।

অন্যদিকে আনোয়ার হোসেন গংয়ের দাবি, ওই স্থান দিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন চলাচল করতেন। জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে জমির মালিকদের এক ফুট জায়গা ছেড়ে দিতে অনুরোধ করা হলেও তাঁরা রাজি হননি। তাঁদের ভাষ্য, মিনু গং তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।

এ বিষয়ে ইউএনও আসাদুর রহমান বলেন, দুই পক্ষের অভিযোগের পর তাঁদের বক্তব্য শুনে সরেজমিনে পরিদর্শন করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের জবাব উপজেলা দপ্তর থেকে দেওয়া হয়েছে। এখন বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিষ্পত্তি হবে।

দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিরোধের আইনানুগ সমাধান চান সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন