নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্ন, ২ স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:৪৬, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৪৭, ২৬ নভেম্বর ২০২৬

রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্ন, ২ স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কালো ধোঁয়ায় পরিবেশ বিপন্ন করার অভিযোগে দুই স্টিল মিলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার তারাবো পৌরসভার আরবি স্টিল ও হাইটেক স্টিল অ্যান্ড রোলিং মিলস লিমিটেডকে  রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান এ জরিমানা আরোপ ও আদায় করেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার, অফিস সহকারী মো: রাকিবুল ইসলাম, রূপগঞ্জ থানার এএসআই আমির হোসেনসহ বিপুল সংখ্যক আনসার ও পুলিশ।

স্থানীয়দের দাবি, শুধু জরিমানা করেই দায়িত্ব শেষ করলে চলবে না। শিল্পকারখানাগুলো যাতে পরিবেশগত বিধিমালা মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে, তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি করতে হবে।

একই সঙ্গে আশপাশের বাসিন্দা ও পোশাক কারখানার শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি)  মুহাম্মদ মারজানুর রহমান বলেন, পরিবেশ দূষণের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে অন্যান্য স্টিল মিলে যারা পরিবেশ দূষণ করছেন তাদের জন্য এটা একটা সতর্কবাণী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন