নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সাংবাদিক নূরুজ্জামান মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে ডিসি-এসপির কাছে স্মারকলিপি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০১:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক নূরুজ্জামান মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে ডিসি-এসপির কাছে স্মারকলিপি

বন্দর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর প্রতিনিধি নূরুজ্জামান মোল্লার নিঃশর্ত মুক্তি চেয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও  পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেছে বন্দর থানা এলাকায় কর্মরত সাংবাদিকরা।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাইমা ইসলাম  ও পুলিশ সুপারের হাতে  স্মারকলিপি তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গত ২৫ আগস্ট বন্দর থানা পুলিশ একটি হত্যা মামলায় সাংবাদিক নূরুজ্জামান মোল্লাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। পঞ্চাশোর্ধ্ব সাংবাদিক নূরুজ্জামান মোল্লা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত।  নিয়মিত ওষুধ সেবনসহ তার সেবার প্রয়োজন হয়।

এমতাবস্থায় কারাগারে অবস্থানের কারণে তার স্বাস্থ্য ঝুঁকির আশংকা রয়েছে।  সাংবাদিক নূরুজ্জামান মোল্লাকে মানবিক কারণে নিঃশর্ত মুক্তি প্রদানের কথা স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সহ সভাপতি দ্বীন ইসলাম দীপু,  সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম সুমন, বন্দর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রিপন ও কারানির্যাতিত সাংবাদিকের স্ত্রী রুমা বেগম প্রমুখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন