শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৯, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৭, ২৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাংবাদিক লতিফ রানার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুর আলম খন্দকার খোরশেদ।
শুক্রবার (২৩ অক্টোবর) অসুস্থ লতিফ রানার বাসায় গিয়ে তিনি খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম শিপলু এবং ব্যবসায়ী ও সমাজসেবী মো. মনির হোসেন।
লতিফ রানা দৈনিক ‘প্রতিদিন সকাল’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, বন্দর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও বন্দর উন্নয়ন ফোরামের সদস্যসচিব।