শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৭, ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও কার্যক্রম নিষিদ্ধ দল নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক জেলা সহ সভাপতি আব্দুর রশিদ ভূইয়া (৭২) এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যক্রম নিষিদ্ধ দল নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা (৬২) একই দিন মঙ্গলবার (১০ নভেম্বর) মৃত্যু বরন করেছেন। রশিদ ভূইয়া ও খোকন মৃত্যুতে আদালত পাড়া এবং রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম আব্দুর রশিদ ভূইয়া আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণও ছিলেন। আইনাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে ওই দুই জন দীর্ঘ বছর খ্যাতি, প্রভাবের সাথে বিচরন করেছেন। উভয় অঙ্গনে তাদের অসংখ্য সহকর্মী রয়েছে।
জানাগেছে, এড. খাকন সাহা (৬২) ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতায় আক্রান্ত হওয়ার পর সম্প্রতি ব্রেন স্ট্রোক করেন। এরপর থেকে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (৯ নভেম্বর) রাতে তাকে মহাখালীর হাসপাতাল থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। পরিবার খোকন সাহার মরদেহ ঢাকায় দাহ (সৎকার) করেছেন।
আব্দুর রশিদ ভূইয়া শারিরিক ভাবে অসুস্হ্য ছিলেন। রাজধানীর একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। হাসপাতালে মঙ্গলবার(১০ নভেম্বর) দুপুরে তিনি ইন্তেকাল করেন। তার মরদেহ আড়াইহাজারের নিজ গ্রামের কবরস্হানে দাফন করা হয়।
আইনাঙ্গন ও রাজনৈতিক অঙ্গন ১০ নভেম্বর বেদনার দিন হয়ে উঠে। একই দিনে দুই বিজ্ঞ সিনিয়র আইনজীবী মহান সৃষ্টি কর্তার ইচ্ছায় চীর বিদায় নেয়ায় শোকের মাত্রা তীব্রতর হয়ে উঠে। তাদের
পেশাগত ও রাজনৈতিক পরিধিতে শোক বিরাজ করছে। তাদের স্মৃতিগুলো উচ্চারিত হচ্ছে। জেলার ইতিহাসের সঙ্গে তারা সম্পৃক্ত হয়ে গেলেন।
আইনজীবী মাহামুদা মালা তার বেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, খোকন দার মৃত্যুর সংবাদ দিতে গিয়ে শুনি আব্দুর রশিদ ভূইয়া স্রার ও চলে গেছেন না ফেরার দেশে তিন ঘন্টার ব্যবধানে একই সংগঠনের দুই জনের মৃত্যুতে চরম ব্যথিত এই মহিলা এডভোকেট মালা।
দুই ভিন্ন সাংগঠনিক অবস্থান, দুই ভিন্ন নেতৃত্বের অভিজ্ঞতা, অথচ একই দিনে জীবনের মায়া ত্যাগ করে চলে যাওয়া—ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক ও তাৎপর্যপূর্ণ।
আইনজীবী হিসেবে তাঁরা আদালতপাড়ায় নিজেদের অবস্থান তৈরি করেছিলেন। নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন আইনজীবী সমিতিতে, আবার রাজনৈতিক অঙ্গনেও রেখেছেন সাংগঠনিক ভূমিকা। তাঁদের কর্মজীবন, রাজনৈতিক পথচলা, সাফল্য-ব্যর্থতা কিংবা মতপার্থক্য নিয়ে নানা আলোচনা থাকতে পারে। কিন্তু মৃত্যুর মুখে সব পরিচয়ের ঊর্ধ্বে মানুষই হয়ে ওঠে প্রধান।
একই দিনে এমন দুই পরিচিত ব্যক্তির প্রয়াণ নারায়ণগঞ্জের আইনজীবী সমাজ, তাঁদের সহকর্মী, শুভানুধ্যায়ী এবং রাজনৈতিক অঙ্গনের মানুষের মধ্যে শোকের আবহ সৃষ্টি করেছে। বেদনাবিধুর অধ্যায়ের সৃষ্টি হয়েছে। তাদের পরিচিত মহলে যেন স্তব্দতা, নীরবতা পরিলক্ষিত হচ্ছে। ধর্মীয় মতে পরিচিতরা তাদের রূহের কল্যান কামনা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দলমত নির্বিশেষে ওই দুই গুনীজনের মৃত্যুর খবর ছেয়ে গেছে। আওয়ামীলীগ নেতাকর্মী সমর্থকের মতো বিএনপির অনেকে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।