নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

‎সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া’র মৃত্যুতে শোকসভা ও দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৩:৫৩, ১২ নভেম্বর ২০২৬

‎সিনিয়র আইনজীবী আব্দুর রশিদ ভূঁইয়া’র মৃত্যুতে শোকসভা ও দোয়া

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আইনজীবীর বিজ্ঞ আইনজীবী সাবেক সভাপতি এড. আব্দুর রশিদ ভূঁইয়া'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শোকসভায় সহকর্মীরা তাঁর কর্মময় জীবনের নানা দিক স্মরণ করে পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর বারোটায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার ভবনের নিচতলায় জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়।
‎
‎নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা বলেন, এড. আব্দুর রশিদ ভূইয়া ছিলেন একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল আইনজীবী। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, পেশাগত আদর্শ ও সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের মাধ্যমে সবার শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছিলেন। তাঁর মৃত্যু আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
‎
‎শোকসভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আবুল কালাম আজাদ জাকির, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এড. হাবিব আল মোজাহিদ পলু, সাবেক সাধারণ সম্পাদক এড. মাহবুবুর রহমান, সিনিয়র আইনজীবী এড. রফিক আহমেদ, এড. খোরশেদ আলম মোল্লা, এড. আব্দুল গাফ্ফার, এড. হাফিজুর রহমান মোল্লা, এড. আজিজুল হক হান্টু, এড. মশিউর রহমান শাহিন, এড. আওলাদ হোসেনসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।

‎শোকসভা শেষে মরহুম এড. আব্দুর রশিদ ভূইয়া'র রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন