নারায়ণগঞ্জ  শুক্রবার   ৩০ অক্টোবর ২০২৬

শহরের তল্লায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৪, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৫৪, ২২ অক্টোবর ২০২৬

শহরের তল্লায় হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল

নারায়ণগঞ্জ শহরের ১১নং ওয়ার্ডের তল্লা রেললাইন এলাকায় মাদ্রাসায়ে নূরে মদীনা কেরাতুল কোরআন ও এলাকাবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। ‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাদ আছর তল্লা রেললাইনস্থ মাদ্রাসা মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। 
‎
‎অনুষ্ঠানে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন, কাশিপুর মাদ্রাসার শাইখুল হাদিস ও মুহতামিম আল্লামা মুফতি আব্দুস সবুর কাসেমী (দা. বা.)। ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
‎
‎তল্লার বিশিষ্ট সমাজসেবক শমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্যসচিব সাহেদ আহমেদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন বাবু এবং মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়সাল আহমেদ।
‎
‎অনুষ্ঠানের উদ্বোধনী বয়ান পেশ করেন মাদ্রাসায়ে নূরে মদীনা কেরাতুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মাহমুদুল হাসান শামীম। এ সময় উপস্থিত বিভিন্ন আলেম দ্বীন ও হাদিসের ওপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন।
‎
‎ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মাহফিলে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি, পাগড়ি প্রদান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‎

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন