নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

ক্লাব প্রেসিডেন্ট দিদার খন্দকার এর উদ্যোগে

খানপুর হাসপাতাল পরিচ্ছন্নতায় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৩৩, ২৫ এপ্রিল ২০২৬

খানপুর হাসপাতাল পরিচ্ছন্নতায় রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি

নারায়ণগঞ্জ শহরের খানপুরস্থ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্নতা কর্মসূচী পালন করেছে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটি। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণের বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছনতা করে ছয়টি ডাষ্টবিন হস্তান্তর করে ১০টি জারু, ৭টি বেলচা ও ৫০টি পলিথিন দেয়া হয়।

৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবাধয়ক ডাক্তার মাহমুদুল হকের উপস্থিতিতে কর্মসূচীতে অংশ নেন রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভারসিটির প্রেসিডেন্ট দিদার খন্দকার, প্রজেক্ট চেয়ার রিশাদ হোসেন মামুনুর রহমান, সেক্রেটারি কাজী শাহীন, ইব্রাহিম রাজু, পাষ্ট প্রেসিডেন্ট কাজী শফিকুল ইসলাম বাবু, ট্রেজারার মজিবুর রহমান, আবু ওমর সিদ্দিক নুর তৌফিক হাসান, মাসুদ রানা, ফরিদা বেগম, ইকবাল হোসেন মিঠু, মিতালী সহ প্রমুখ।

সকলের উপস্থিতিতে সকলে হাসপাতালের ভিবিন্ন জায়গা পরিষ্কার-পরিচ্ছন্নতা করেন সবাই একসাথে অংশ নেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বর্জ্য ফলানোর জন্য ছয়টি ডাস্টবিন হস্তান্তর করেন আরো দশটি জারু, সাতটি বেলচা, ৫০ টি পলিথিন তার কাছে দেওয়া হয়। আগামী বর্ষা মৌসুমে এই হাসপাতালে বৃক্ষরোপণ ও ফুলের গাছ লাগানো কর্মসূচি নেব এই বলে কর্তৃপক্ষকে জানানো হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন