নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কমরেড রফিক খানের স্মরণসভা অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০৭, ১৫ জুলাই ২০২৬

কমরেড রফিক খানের স্মরণসভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক নেতা রফিক খানের স্মরণসভা বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টায় ২নং রেল গেইটস্থ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিতে স্মরণসভায় বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার সভাপতি হাফিজুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি হিমাংশু সাহা, নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুর রহমান, জেলার সহসভাপতি গোলাম মোস্তফা সাচ.  বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় সদস্যসচিব আবু হাসান টিপু, জেলার সভাপতি শহীদুল ইসলাম নান্নু, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সভাপতি সেলিম মাহমুদ, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলার নেতা আব্দুল হাই শরীফ, বিমল কান্তি দাস, নিহতের সন্তান নাদিরা। 

নেতৃবৃন্দ বলেন, বর্তমানে দেশে নির্বাচিত সরকার ক্ষমতাসীন। বিগত স্বৈরাচারী হাসিনা সরকার ও অন্তর্বর্তী সরকারের মতই এ সরকারের সময়েও নিত্যপণ্যেও দাম বেড়ে চলছে। সরকার বাজেটে ধনীদের জন্য কর কমিয়েছে। পক্ষান্তরে পরোক্ষ কর বাড়িয়ে গরিবদের পকেট কাটার ব্যবস্থা রেখেছেন।

দেশের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের আয় বাড়ানো তথা মজুরি বৃদ্ধির কোন পদক্ষেপ নিচ্ছে না। শ্রমিকদের দাবি আইন করে জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার কোন উদ্যোগ নেয়নি। শ্রম আইন সংশোধিত হয়েছে বিধিমালা সংশোধনের প্রক্রিয়া চলছে। কিন্তু গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নে শ্রম আইনের কালো আইনসমূহ বহাল রয়েছে। সর্বত্র ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেই।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিক নেতা রফিক খান ২৫ বছর আগে দুর্বৃত্তের হাতে নিহত হয়। তার হত্যার বিচার এখনও হয়নি। রফিক খান ছিলেন নারায়ণগঞ্জে শ্রমিক আন্দোলন তথা বাম আন্দোলনের একজন শীর্ষ স্থানীয় নেতা ছিলেন। রফিক খানের সংগ্রামী জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমানে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রাম শক্তিশালী করতে হবে। 

 

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন