শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৫, ৩০ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জে জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও অভিনন্দন জানান আল জামিআ আল আরাবিয়া মদিনাতুল উলুম ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল জাকারিয়া আল ফাহাদ।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল জামিআ আল আরাবিয়া মদিনাতুল উলুম ও এতিমখানা’-র উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির নবনির্বাচিত কমিটিকে এক উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়েছে।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা জাকারিয়া আল ফরহাদ নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন এবং তাঁদের শুভকামনা জানান।
সংবর্ধনা প্রদানকালে প্রতিষ্ঠানের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন আন, আমির খানসহ -সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা এই শুভেচ্ছা গ্রহণ করেন এবং সুসংগঠিতভাবে ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি পরিচালনার পাশাপাশি সামাজিক কাজে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।