নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

 সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩১, ৫ সেপ্টেম্বর ২০২৬

 সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯ বছর পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে। শনিবার  (৫ সেপ্টেম্বর) দুপুরে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মাধ্যমে  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিনের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক রবিউল হুসাইনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা ও ফজলে রাব্বি সোহেল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অর্থ সম্পাদক মিজানুর রহমান মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম খোকন, ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, মাহবুব রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন ও জ্যেষ্ঠ সদস্য মাসুদ শায়ান।এ ছাড়া মাহবুবুর রহমান সুমন, আনিসুর রহমান, নাসিরউদ্দিন ও কবির হোসেন বক্তব্য দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আনিছুর রহমান, মাহাবুব রহমান, হুমায়ুন কবির, সেলিম রেজা, গিয়াম কামাল, মো. সালাহউদ্দিন, আনিছুর রহমান সজিব, নজরুল ইসলাম সবুজ, কামরুল ইসলাম পাপ্পু, সুমন মিয়া।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কেক কাটার মধ্য দিয়ে সোনারগাঁও  প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন