শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:০৫, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৬, ১১ নভেম্বর ২০২৬
রাজধানীর ডেমরায় মো. হামিদুল ইসলাম (১৩) নামে এক বাক প্রতিবন্ধীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্ৰেফতার আরিফ হোসেন (১৮) নামের ঘাতককে বুধবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত মঙ্গলবার সন্ধ্যায় ডিএসসিসির ৬৯ নম্বর ওয়ার্ডের মালা মার্কেট সংলগ্ন একটি মাঠের পাশে জঙ্গল থেকে হামিদুলের ফুলে ফেঁপে ওঠা অর্ধ গলিত মরদেহ উদ্ধার করা হয়। লাশের পড়নে ছিল গোলাপি টি শার্ট ও কালো হাফপ্যান্ট।
পরে সুরতহাল শেষে ময়নান তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। পরবর্তীতে সিসি ফুটেজ দেখে সনাক্ত করে খুনি আরিফকে মঙ্গলবার রাতেই গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, গত সাত নভেম্বর দুপুর দেড় টার দিকে প্রতিবন্ধী হামিদুল্লাহ কে মাঠের পাশে নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে তাকে গলা টিপে শ্বাসরোধ করে করে হত্যা করে জঙ্গলে ফেলে রেখে চলে আসে।
এ ঘটনায় মৃতের বড় ভাই সাইদুল আলম মঙ্গলবার রাতেই ডেমরা থানায় অভিযুক্ত আরিফের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। খুনি আরিফ ডেমরার মালা মার্কেট সংলগ্ন আলী মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলম হোসেনের ছেলে। প্রতিবন্ধী হামিদুল্লাহ ওই এলাকার রুহুল আমিন মোল্লার ভাড়াটিয়া বাবুল আকন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মির্জা তাইফুর রহমান বলেন, গত সাত নভেম্বর খুনি আরিফ প্রতিবন্ধী ছেলেটিকে ফুঁসলিয়ে মাঠের পাশে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণের পর হত্যা করে।
ওইদিন নিখোঁজের পর পরিবারের লোকজন এলাকায় মাইকিং করে। পরে মৃতের পরিবার তাকে খুঁজে না পেয়ে গত ৮ নভেম্বর ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ওসি আরো বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগে মালা মার্কেট সংলগ্ন ওই মাঠে কয়েকজন ফুটবল খেলতে গিয়ে ছেলেটির লাশ দেখতে পায়। এ সময় স্থানীয়রা মৃতের পরিবারের লোকজনকে খবর দেওয়ার পর এলাকাবাসী পুলিশে খবর দেয়।