নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষ 

 

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭:৪৪, ২১ নভেম্বর ২০২৬

 

বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ডেমরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডেমরা থানা বিএনপি’র সাবেক আহবায়ক এসএম রেজা চৌধুরী সেলিম ও সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনিসুজ্জামানের উদ্যোগে শুক্রবার রাতে ওই কমিটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ সময় নেতাকর্মীরা কেক কেটে শুভেচ্ছা বিনিময় করেন। পরে মিলাদ শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় ডেমরা থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। 

ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান বলেন, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান। তিনি একটি উন্নত মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছেন।

তার সম্পর্ক বাংলাদেশের মাটি ও মানুষের। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক কোন লাভ হবে না। তিনি এগিয়ে যাবেন বীরদর্পে। বাংলাদেশের মানুষ মন থেকে দোয়া করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন