শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১১:১৯, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১৯:৪৪, ১৭ জুন ২০২৬
নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মা (৭১) আমেনা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টায় দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তান, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত ও নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তাঁর এই মৃত্যুতে পজেটিভ নারায়ণগঞ্জ পরিবার গভীর শোক প্রকাশ করেছে।