নারায়ণগঞ্জ  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬

শামীম ওসমানের ছোট ভাই খ্যাত জমিয়ত নেতা মাও. ফেরদাউসুরের ভিডিও ফাঁস, তোলপাড়

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০১, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:২৬, ১১ নভেম্বর ২০২৬

শামীম ওসমানের ছোট ভাই খ্যাত জমিয়ত নেতা মাও. ফেরদাউসুরের ভিডিও ফাঁস, তোলপাড়

কথিত আছে এক সময় তিনি নিজেকে পরিচয় দিতেন শামীম ওসমানের ছোট ভাই। হেফাজত ইস্যুতে গুরুত্বপূর্ণ হয়ে উঠা মাও. ফেরদাউসুর রহমানকে শামীম ওসমান একটি প্রাইভেটকারও উপহার দিয়েছিলেন। সেই ফেরদাউসুরের গোপন ভিডিও এবার ফেসবুকে।

নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক নেতার গোপনে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে এক নারীর সঙ্গে একটি কক্ষে দেখা গেছে। ভিডিওটি কবে, কোথায় এবং কী পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার প্রশ্নে সোচ্চার একটি রাজনৈতিক সংগঠনের জেলা পর্যায়ের শীর্ষ নেতার এমন ভিডিও সামনে আসায় বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাওলানা ফেরদাউসুর রহমান একটি কক্ষে বিছানায় বসে রয়েছেন। তাঁর সঙ্গে সেখানে একজন নারীও উপস্থিত ছিলেন। ভিডিও ধারণের সময় নারীটির দিক থেকেই ক্যামেরা পরিচালিত হচ্ছিল বলে দৃশ্য দেখে ধারণা করা যায়।

একপর্যায়ে তাঁকে বিছানা থেকে উঠে লুঙ্গি ঠিক করতে দেখা যায়। তবে ভিডিওর সম্পূর্ণ প্রেক্ষাপট, ধারণের সময় এবং এর পেছনের ঘটনা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উঠেছে। এটি সম্পাদিত কি না, ভিডিওতে দৃশ্যমান ঘটনাটি কোন পরিস্থিতিতে ঘটেছে কিংবা এর পেছনে কোনো বিরোধ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, সেসব বিষয়ও পরিষ্কার নয়।

এ বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভিডিওটির বিষয়ে আমার জানা নেই। আমি এ বিষয়ে আপনার সঙ্গে পরে কথা বলব।

অন্যদিকে, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি এ বিষয়ে সাংগঠনিক অবস্থানের কথা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের যে কোনো নেতা শাস্তিমূলক অপরাধে জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে ভিডিওটি প্রকাশ্যে আসার পর এখন পর্যন্ত মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্টদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ভিডিওর ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করা যায় না। ভিডিওটির সত্যতা, সম্পূর্ণ প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যাচাই করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

এখন দেখার বিষয়, ভিডিওটি নিয়ে ওঠা বিতর্কের ব্যাখ্যা কী দেন জেলা আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমান এবং তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোনো তদন্ত বা ব্যবস্থা গ্রহণ করে কি না জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন