শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৭:৩২, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৩৯, ১৪ নভেম্বর ২০২৬
তুরস্কের আন্টালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP31-এর বাংলাদেশ প্যাভিলিয়নে স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়ন ও অভিযোজনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেছে বাংলাদেশ সরকার।
স্থানীয় সরকার বিভাগের (LGD) উদ্যোগে আয়োজিত ÒScaling Climate-Resilient Infrastructure, Climate-Resilient Campus Initiative and Locally Led Adaptation in BangladeshÓ শীর্ষক বিশেষ সাইড ইভেন্টে নারায়ণগঞ্জ সদর উপজেলার Climate Resilient Campus Initiative-সহ বিভিন্ন স্থানীয় অভিযোজন কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ নাভিদ সাফিউল্লাহ।
এছাড়া আলোচনায় অংশ নেন UNFCCC-Gi Technology Subdivision--এর ম্যানেজার (Moritz Weigel), Convention on Biological Diversity (CBD)-Gi Executive Secretary-এর বিশেষ সহকারী মিস মনিকা গ্যাভ্রিলুটা (Monica Gavriluta) এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিসেস রুবিনা ফেরদৌসী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জনাব জিসান বিন মাজেদ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার উদ্যোগে বাস্তবায়িত Climate Resilient Campus Initiative বিশেষ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এ উদ্যোগের কার্যক্রম ও অভিজ্ঞতা উপস্থাপন করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন এবং উপজেলা প্রকৌশলী জনাব ইয়াসের আরাফাত।
উপস্থাপনায় শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, Climate Learning Student Library, ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে রঙভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা, সৌরবিদ্যুৎ সম্প্রসারণ, ডিজিটাল শিক্ষা অবকাঠামো, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা, জলবায়ু সহনশীল খাল পুনরুদ্ধার, বৃক্ষরোপণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কীভাবে সমন্বিত জলবায়ু অভিযোজন বাস্তবায়ন সম্ভব, তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।
বিশেষ করে স্থানীয় প্রশাসন, প্রকৌশল বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনগণের সমন্বয়ে একটি উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল উন্নয়নের মডেল গড়ে তোলার অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
উপস্থিত আন্তর্জাতিক প্রতিনিধিরা নারায়ণগঞ্জ সদরের উদ্যোগগুলোর প্রশংসা করেন এবং এ ধরনের স্থানীয় উদ্ভাবনকে বৃহত্তর পরিসরে সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
আলোচনায় বাংলাদেশের NDC ৩.০ বাস্তবায়নে প্রয়োজনীয় জলবায়ু প্রযুক্তি, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে CBD COP ১৭-এর ফলাফল ও জীববৈচিত্র্য-জলবায়ু সংযোগ, স্থানীয় উন্নয়নে প্রকৃতিনির্ভর সমাধান এবং UNFCCC-এর ইBelém Technology Implementation Programme-এর মাধ্যমে জলবায়ু প্রযুক্তির কার্যকর বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আন্তর্জাতিক অংশীদার ও উন্নয়ন সহযোগীদের পক্ষ থেকে বাংলাদেশের স্থানীয় পর্যায়ের জলবায়ু উদ্যোগগুলো সম্প্রসারণে প্রযুক্তিগত সহযোগিতা, জলবায়ু অর্থায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার বিষয়ে আগ্রহ ও সহযোগিতার আশ্বাস পাওয়া যায়। বিশেষ করে স্থানীয় অভিযোজন উদ্যোগকে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী জনাব ইয়াসের আরাফাত।
উল্লেখ্য, তিনি এর আগে দুই বছর UNFCCC সচিবালয়, বন, জার্মানিতে জলবায়ু প্রযুক্তি ও সক্ষমতা বৃদ্ধির কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। সাইড ইভেন্টে উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বার্তা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক অঙ্গীকার তখনই কার্যকর হবে, যখন তা স্থানীয় পর্যায়ে বাস্তব অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা, অর্থায়ন ও জনগণের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাস্তবায়িত হবে।
“নারায়ণগঞ্জ সদর উপজেলার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রতিনিধিরা। একই সঙ্গে এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা এবং বৃহত্তর পরিসরে সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান প্রযুক্তিগত সহায়তা, আর্থিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক ও মানবসম্পদ উন্নয়নে সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা প্রদানে আগ্রহ প্রকাশ ক
নারায়ণগঞ্জ সদরের অভিজ্ঞতা COP31-এর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের স্থানীয় অভিযোজন উদ্যোগকে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা ও অংশীদারত্বের নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।