শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫০, ১৩ নভেম্বর ২০২৬
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানের গোপন ভিডিও ফাঁসের ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
জেলা জমিয়তের যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়্যব আল-হসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। জেলা কমিটির সদস্য সচিব মাওলানা মাসরুর আহমাদ ভূঁইয়াকে প্রধান করে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন যুগ্ম আহ্বায়ক মাওলানা তৈয়্যব আল-হসাইন ও সদস্য মাওলানা তাজুল ইসলাম আক্কাস।
কমিটিকে আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া এবং ভিডিওটির প্রেক্ষাপট, সংশ্লিষ্ট বিষয় ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।