বন্দরে মসজিদের জয়েন সেক্রেটারিকে জখমের মামলায় নারীসহ গ্রেপ্তার ৩
বন্দরে মাদক ব্যবসা বাধা দেওয়ার জের ধরে চর ঘারমোড়া উত্তরপাড়া জামে মসজিদ কমিটির জয়েন সেক্রেটারি সাইদুর রহমান (৪০)কে বেদম ভাবে কুপিয়ে নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মহিলাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পুনাইনগর এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোজাম্মেল হক (৬০) তার স্ত্রী ফাহিমা বেগম (৫০) ও ছেলে ইমরান (২১)।
০৯:৩৪ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার