নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:৫২, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৫, ২৮ নভেম্বর ২০২৬

অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল এবং সভা করেছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়কের পাশে সমু মার্কেট এলাকায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত ছায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক নূর নবী ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, সহ-সভাপতি হাজি আব্দুর রফিক প্রমুখ।

পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পূর্বাচলের ৩০০ফুট সড়কের সমু মার্কেট এলাকা প্রদক্ষিণ করে।

সভায় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, এই রক্ত, এই আত্মত্যাগ, এই সংগ্রাম কোনো কিছুই বৃথা যেতে দেব না। অন্যায়ের কাছে মাথা নত করা নয়, বরং অধিকার আদায়ে বুক চিতিয়ে দাঁড়ানোই আমাদের পরিচয়।

ইনশাআল্লাহ, বাংলার মাটিতে আমরা কখনো হার মানব না। যত বাধাই আসুক, সত্য ও ন্যায়ের পথে আমাদের যাত্রা থেমে থাকবে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন