নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দর থানা ও উপজেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের পূর্ণমিলনী অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৮, ২৮ নভেম্বর ২০২৬

বন্দর থানা ও উপজেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের পূর্ণমিলনী অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জের বন্দর থানা ও উপজেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলা সাবদী গ্রীন গার্ডেন পার্কে এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

পূর্ণমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এর রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব হান্নান সরকার, সহ সভাপতি ফরিদ হোসেন, বন্দর থানা যুবদলের সাবেক আহবায়ক মহিউদ্দিন শিশির, বন্দর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, মদনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২৫ নং ওয়াড যুবদলের সভাপতি নূরুল খন্দকার,   কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম, থানা  নাসিক ২০ নং ওয়াডের যুবদলের  সাবেক সাধারন সম্পাদক মাহাবুব মন্ডল, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, কলাগাছিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহ সভাপতি রতন মোল্লা, মদনপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন, ১৯ নং ওয়াডের সাবেক যুবদল নেতা মন্টি প্রমুখ।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন