নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

 শিক্ষার্থীদের মাঝে সদর ইউএনও’র উপহার সামগ্রিক বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৫২, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:০৪, ২৮ নভেম্বর ২০২৬

 শিক্ষার্থীদের মাঝে সদর ইউএনও’র উপহার সামগ্রিক বিতরণ

ফতুল্লার সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর এলাকায় দারুল উলুম তা’লিমুল কুরআন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে নগদ অর্থ ও উপহার সামগ্রী দিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

শনিবার (২৮ নভেম্বর) বিকালে ছাএ ছাএীদের ছবক ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিন পএিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক জসিম উদ্দিনের মাধ্যমে এই উপহার সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়। এসময় সংশ্লিষ্ট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ক্বারী মোহাম্মদ শহিদুল ইসলাম সহ শিক্ষক ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ইউ এনও এস এম ফয়েজউদ্দিন বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সুশিক্ষার পাশাপাশি প্রত্যেকটি শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তাই সকলকে তাদের পাশে এগিয়ে আসার আহব্বান জানান তিনি। উপহার সামগ্রী হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেছে মাদ্রাসার ছাত্রছাত্রীরা। এসময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দরা এই উদ্যোগে স্বাগত জানায়।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন