নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নে মশক নিধনে ওষুধ ও ফগার মেশিন বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৮:০৩, ২৮ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ সদরের ৭ ইউনিয়নে মশক নিধনে ওষুধ ও ফগার মেশিন বিতরণ

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশক নিধন কার্যক্রম জোরদারে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ করা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধ, মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭টি ইউনিয়নে মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মশক নিধনের ওষুধ ও ফগার মেশিন বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।

এ উদ্যোগের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মশক নিধন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিতকরণ, নিয়মিত ওষুধ প্রয়োগ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলো আরও সক্ষমতা অর্জন করবে।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু ওষুধ প্রয়োগ নয়, বরং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তর এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর-এর এ উদ্যোগের মাধ্যমে তৃণমূল পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত প্রচেষ্টা জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন