শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১২:১৪, ২০ নভেম্বর ২০২৬
প্রথমবারের মতো নারায়ণগঞ্জে জেলা পরিষদ বেসরকারি প্রাথমিক বৃত্তি চালু হয়েছে। জেলার ২০০ বেসরকারি কিন্ডারগার্টেন থেকে ১৬৭২ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।
শুক্রবার ও শনিবার (২০, ২১ নভেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার তিনটি এবং বন্দর, সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জ উপজেলার একটি করে মোট ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং ২টা থেকে সাড়ে ৪টন পর্যন্ত দুই দিনে ৪টি বিষয়ে (বাংলা, ইংরেজি, গনিত ও বিজ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো: মামুন মাহমুদ বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) এর শিক্ষার্থীদের পড়াশোনায় আরো মনোযোগী এবং আগ্রহী করে গড়ে তুলবার লক্ষ্য নিয়ে এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে।